আমি কার ভুলে ছিলাম ভুলে
এক রক্ত মাংসের অপ্সরী
খুঁজে ফিরে অপূর্নতায় পূর্নতা
জীবনের সাথে লুকোচুরি
মনে পড়ে তুমি ছিলে পাশে
এখনও যেভাবে আছো জড়িয়ে
তবু নিরবে তোমায় স্মৃতিচারণ
সমস্ত অস্তিত্ব জুড়ে
তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ
বাম পাশে ভাসবে অজানা অবাক উল্লাস
তোমার ভেতর জন্ম নেবো আমি
মুছে ফেলে দুজনার আলাদা নিঃশ্বাস
তুমি আমার জন্য এনেছিলে স্বর্গ
শোনাতে নতুন কোন মূর্ছনা
তুমি অবাক বিশ্বাসে গিয়েছিলে বলে
পৃথিবীর ওপারে আরেক পৃথিবী
আমার নিঃশ্বাসে ছিল মিথ্যে আগুন
চেতনায় কত মিথ্যে অসীমতা
অতৃপ্তি নিয়ে সাজাতে সুখের জীবন
জন্মান্তরের ভুলেছিলাম স্বাধীনতা
তুমি এলে উৎসবে সাজবে নতুন আকাশ
বাতাসে ভাসবে অজানা অবাক উল্লাস
তোমার ভেতর জন্ম নেবো আমি
মুছে ফেলে দুজনার আলাদা নিঃশ্বাস
Discussion
Public comments for Opshori are available on the discussion page.
View discussion