ওরে আমার মন মাঝি
কেমনে বলি তোরে
নাও পড়িলো মাঝ দরিয়ায়
বাওরে সস্তিরে।।
নায়ের মাঝে বাদি হইলো
ছয় কাল কুম্বুরে
নাও ডুবাইতে চায় তারা
দরিয়ার মাঝেরে।।
আল্লাহ আল্লাহ জপি কেবল
ত্বরায় যদি মোরে
দয়াময় জানি মওলা
জগত অন্ধকারে।।
মন মাঝিরে বেলা গেল
সন্ধ্যা হবার পরে
নাও যে আমার পাড়ি দেবে
ভরসা কী অন্তরে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
শুনো মন মাঝিরে
বেলা থাকতে ধরো হাল
নাও ডুবিলো রে।।
Discussion
Public comments for Ore Amar Mon Majhi are available on the discussion page.
View discussion