অরে পাষাণ মন রে জনমে হরির নাম ভেইল না
ঐ হারির নাম লইলেরে শমনের ভয় আর রবে না
যখন ছিলে মার উদরে মহামায়ায় দামোদরে
মহামায়ার মায়ায় পড়ে গুরু কি ধন চিনলায় না
মহামায়ার ছলে কেন রে মন ভুইলে রলে
এ দেহা প্ৰাণান্ত হলে ঘৃণায় কেহ ছবে না
ধন যত সব রবে পড়ি সিন্দুকে সব রবে পড়ি
মইলে নিবে কড়ার কড়ি আম্রকাষ্ঠ দুইচার খানা
তীক্ষ্ণ আনল দিবে জুইলে তার মাঝে পালাইয়ে
যতসব মায়া চাইলে সম্পর্ক কিছুই রবে না
যে নামে কাল শঙ্কা যাবে তারে কোন ভেইলাছারে
মিছে পরাবাসে করতে আছ কালব্যাপনা
কালগত যবে হবে দারাসুত কোথায় রবে
ভাইবে রাধারমণ বলে সঙ্গের সঙ্গী কোয় হবে না
Discussion
Public comments for Ore Pashan Mon Re are available on the discussion page.
View discussion