জানালার বাইরে দেখি কত রঙ কত উৎসব
পর্দার আড়ালে থেকে দেখি আমি সব
আসতেও চাইনা আমি বাহিরেই মাঝে সবার
নিজেকেও ভাবিনা আমি তোমাদেরই আরেকজন
বিক্ষোভের ভাষা হারিয়ে উন্মাদ আমার মন
সবই মিছে তোমার তামাশা নিয়মের মুখোশে
হে সমাজ, আমি চাইনা তোমার আশ্রয়
হে সমাজ, আমি হয়েছি আজ নির্ভয়
আমি দেখতে চাই আমার স্বকীয়তা
আমি থাকব সবার ভিন্ন
হে সমাজ, আজ নেই যে মনে সংশয়
কত বেশী বদলে গেছে, সমাজের রীতিনীতি হায়,
স্বার্থের ভূষণে মেকি – সমাজ সেবক নেতার দল
অপরাধ সবারই আছে দেখে না দেখে সবাই
ঝঞ্ঝাট এড়িয়ে চলে সচকিত নাগরিক
একদিন হবে মোদেরই জয়, থাকবে না
আর মনে কারো কোনো সংশয়
সেইদিন হবে, পৃথিবী যে,
আলো ঝরা হাসি গানে ভরা
হে সমাজ, আমি অন্ধকারে আর নয়
হে সমাজ, আমি করবো নাকো আর ভয়
আমি ভাঙতে চাই সেই রীতিনীতি
যেথা অন্যায় হয় স্বীকৃত
হে সমাজ অন্ধকারে আর নয়
Discussion
Public comments for Oshamajik are available on the discussion page.
View discussion