তুমি আমি যেনো ছিলেম স্বপ্নে গড়া যুগল
জলরঙে আঁকা ছিলো যে স্বপ্নে ভরা ভুবন
কত সুখের আনাগোনায় কেটেছিল সময়
বসে ভাবি আজও আমি কি করে এমন হয়
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা, যে ধুলোবালিতে
মিশে যায়, সময়েরই ক্ষণে
দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও
সেই তুমি যে আজ নেই পাশে,
হেঁটে চলি পথে আমি আজ একা
সেই তুমি যে, আজ পর হলে,
রেখে গেলে না পাওয়ার কত ব্যথা
দিন কেটে যায় তুমি নেই তবুও
রাত্রি পোহায় তুমি নেই তবুও
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা, যে ধুলোবালিতে
মিশে যায়, সময়েরই ক্ষণে
ছেড়ে গেলে, তাই বলে কি, বৃথা যাবে এ জীবন
তবু আগাই সামনে দেখো আমি স্বপ্নে ভরা দুইনয়ন
আজ তোমাকে নেই প্রয়োজন
নেই আয়োজন নেই এই মনে
ভালোবাসা, যে ধুলোবালিতে
মিশে যায়, সময়েরই ক্ষণে
Discussion
Public comments for Nei Proyojon are available on the discussion page.
View discussion