পাগল দেওয়ানের মন কি ধন দিয়ে পাই।
বলি যে আমার আমার,
আছে কি ধন আমার,
সদা মনে মনে ভাবি তাই।।
দেহ ধন মন দিতে হয়,
সেও ধন তারি, আমার তো নয়,
আমি মুটে মোট চালাই।
আবার ভেবে দেখি,
আমিই বা কি,
তাও তো আমার হিসাব নাই।।
ও সে পাগলটার যে পাগলা খিজি,
নয় সামান্য ধনে রাজি,
কোন ভাবে কোন ভাব মিশাই।
পাগলা ভাব না জেনে,
যদি যায় শ্মশানে,
পাগল হয় কি অঙ্গে মাখলে ছাই।।
ও সে পাগল ভেবে পাগল হলাম,
সেই পাগল কই সরল হলাম,
আপন পর তো ভুলি নাই।
অধীন লালন বলে,
আপনার আপনি ভোলে
ঘটে প্রেম, পাগলের এমনি বাই।।
Discussion
Public comments for Pagol Dewaner Mon Ki Dhon Diye Pai are available on the discussion page.
View discussion