পারে যাবি কি ধরে রে মন
যেতে হুজুরে তরঙ্গ ভবে ভেবে দেখ মন।।
ইসরাফিলের শিঙ্গা রবে,
জমিন আসমান উড়ে যাভে,
হবে নৈরাকারময়
কে ভাসবে কোথায়
……
চুলের সাঁকো তাতে হীরার ধার,
ভাসছে রে সেই তুফানের উপর,
তাতে নজর হবে না
কোথায় দিবে পা
সেই পথে।।
পাপী অধম যার হেল্লা,
তরে যাবে পারের বেলা,
লালন বলে মন
কি করিস এখন
ভবে চিনলেম না তারে।।
Discussion
Public comments for Pare Jabi Ki Dhore Re Mon are available on the discussion page.
View discussion