ফেঁসে যাই Pheshey Jaai

আমার কল্পনায় জলছায়ারা ডুব খায়
পিছে ফিরে দেখো না হাঁটছি গুটিসুটি পায়,
মেঘের টালবাহানায় তোমায় একটা গান শোনাই
নিঃশ্বাসের ওই উষ্ণতায় খুব কাছে কি করে যাই।

তোমার পলক পলকে যদি আটকে পড়ে
আনমনে ঠোঁটের কোনে হাসি কড়া নাড়ে ..

আমি ফেঁসে যাই, তোমার উড়া চুলে
তুমি হাসলে ওই গালে আমি ফেঁসে যাই,
ও আমি ফেঁসে যাই, তোমার চোখের জলে
চুয়ে পড়া কাজলে আমি ফেঁসে যাই।

আঙুলে আঙুল যখন ভুলে ছুঁয়ে পড়ে
গভীর বুকে কেন ঝড় বয়ে চলে,
ও.. আঙুলে আঙুল যখন ভুলে ছুঁয়ে পড়ে
গভীর বুকে কেন ঝড় বয়ে চলে,
কিছুই তো বুঝিনি, মায়া তো খুঁজিনি
না কোনো সময় যেয়ো না এখনই।

তোমার পলক পলকে যদি আটকে পড়ে
আনমনে ঠোঁটের কোনে হাসি কড়া নাড়ে ..

আমি ফেঁসে যাই, তোমার উড়া চুলে
তুমি হাসলে ওই গালে আমি ফেঁসে যাই,
ও আমি ফেঁসে যাই, তোমার চোখের জলে
চুয়ে পড়া কাজলে আমি ফেঁসে যাই।

ফেঁসে গেলে বলো কি আসে যায়
মায়াজালে টেনো না আমায়,
ভীষণ ভয় করে যে আমার
বৃষ্টি রাতে মেঘেরাও রেগে যায়,
আমার কাজল যদি জলে ভিজে যায়
আঙুলে মুছে দেবে কি আমায়।

বাংলিশ/Banglish

Amar kolponay jolchhayara dub khay Piche phire dekho na hatchi gutisuti pay, Megher talbahanay tomay ekta gaan shonai Nisshasher oi ushnotay khub kache ki kore jai. Tomar polok poloke jodi atke pore Anmone thoter kone hashi kora nare .. Ami pheshey jaai, tomar ura chule Tumi hashle oi gale ami pheshey jaai, O ami pheshey jaai, tomar chokher jole Chuye pora kajole ami pheshey jaai. Angule angul jokhhon bhule chuye pore Gobhir buke keno jhor boye chole, O.. angule angul jokhhon bhule chuye pore Gobhir buke keno jhor boye chole, Kichui to bujhini, maya to khujini Na kono somoy jeyo na ekhoni. Tomar polok poloke jodi atke pore Anmone thoter kone hashi kora nare .. Ami pheshey jaai, tomar ura chule Tumi hashle oi gale ami pheshey jaai, O ami pheshey jaai, tomar chokher jole Chuye pora kajole ami pheshey jaai. Pheshey gele bolo ki ashe jay Mayajale teno na amay, Bhishon bhoy kore je amar Brishti rate megherao rege jay, Amar kajol jodi jole bhije jay Angule muche debe ki amay.

Discussion

Public comments for Pheshey Jaai are available on the discussion page.

View discussion