যেভাবে কাঁচের দেওয়াল
তার শক্ত পাহারায়,
আটকে রাখে শুধু
যেতে দেয় না আমায়।
যেভাবে কাগজ খেয়া
তোর ঠিকানা খুঁজে,
বৃষ্টি শেষে আজ
নিজে কান্নায় ভেজে।
সেভাবে তোর খোঁড়া স্মৃতি
আনে কান্না জলের ঢেউ,
তোর অনুভূতির খাঁচা
আজ ভরতে চায়নি কেউ।
তোর উষ্ণ আলিঙ্গনে
আজ রোদেরই অভাব,
আর পাপড়ি ছেঁড়া গোলাপ
তোর পুরনো স্বভাব।
এভাবে বলছি আমি তাই
এ রাত জাগছি আমি তাই,
এ গান গাইছি আমি তাই
আজ ফিরিয়ে নে আমায়,
নে আমায়।
যেভাবে নিয়ন আলোর
আজ লোডশেডিং-এর ভয়,
জ্বলতে চায়না সে
নিভেই থেকে যায়।
যেভাবে অলস দুপুর
তোর আদরের আশায়,
পরে থাকে শুধু
চেনা জীর্ণ বিছানায়।
সেভাবে তোর স্বাধীন হাওয়ায়
আজ বিষাদের কণা,
আর লুপ্ত আবেগের আজ
চেনা পথে ঘর ফেরা।
তোর উষ্ণ আলিঙ্গনে
আজ রোদেরই অভাব,
আর পাপড়ি ছেঁড়া গোলাপ
তোর পুরনো স্বভাব।
এভাবে বলছি আমি তাই
এ শীত জমছি আমি তাই,
এ গান গাইছি আমি তাই
আজ ফিরিয়ে নে আমায়,
নে আমায়।
Discussion
Public comments for Phiriye Newar Gaan are available on the discussion page.
View discussion