ফুলের হাওয়া লাগে বনে ঐ Phuler Hawa Lage Bone Oi

ফুলের হাওয়া লাগে বনে ঐ
দোলা দিল মনে মনে
রঙিন পলাশ রং ছড়াল হায়
আমার আঁখির কোণে ॥

মৌমাছিরা গুনগুনিয়ে সুর যে ছড়াল
বুঝি না কে মায়ার কাজল আমায়
পরাল মন যে আমার হারিয়ে গেল হারিয়ে গেল ॥

‘বউ কথা কও’ ডাকছে পাখি, বউ যে কথা বলবে
মন হারানো এই লগনে আপনাকে যে ভুলবে।
ঐ যে আকাশ মেঘের পাখায় স্বপ্ন এঁকেছে
হারিয়ে যাওয়ার গানে গানে আমায় ডেকেছে
মন যে আমার হারিয়ে গেল হারিয়ে গেল ॥

বাংলিশ/Banglish

Phuler hawa lage bone oi Dola dilo mone mone Rongin polash rong choral hay Amar ankhir kone. Moumachira gunguniye sur je choral Bujhi na ke mayar kajol amay Poral mon je amar hariye gelo hariye gelo. ‘Bou kotha kou’ dakche pakhi, bou je kotha bolbe Mon harano ei logone apnake je bhulbe. Oi je akash megher pakhay swapno ekeche Hariye jaoar gane gane amay dekeche Mon je amar hariye gelo hariye gelo.

Discussion

Public comments for Phuler Hawa Lage Bone Oi are available on the discussion page.

View discussion