ফুলপাখি বন্ধু আমার ছিল,
আর মেঘ নদী বন্ধু আমার ছিল
তারা কোথায় গেল, কোথায় গেল
হারিয়ে কোথায় গেল, কোথায় হারিয়ে গেল ॥
চাঁদ তারা বন্ধু আমার ছিল,
আর ঝর্ণা পাহাড় বন্ধু আমার ছিল–
কোথায় বা সেই সোনা রোদের দিন,
কে জানে গো কেমন করে কাটছে ওদের দিন ।
কে যে আমায় অমন করে কেড়ে যে আজ নিল,
ওরা সব কোথায় গেল ॥
কোথায় বা সেই জোনাক জ্বলা রাত
ওদের সাথে সুখ-দুঃখের গল্প বলা রাত,
তবে কিগো ওরা আমায় পর করে আজ দিল,
ওরা সব কোথায় গেল ।।
Discussion
Public comments for Phulpakhi Bondhu Amar Chilo are available on the discussion page.
View discussion