পিরীতি বিষম কাল।
পরাণে পরাণ, মিলাইতে জানে,
তবে সে পিরীরি ভাল।।
ভ্রমরা সমান, আছে কত জন,
মধু লোভে করে প্রীত।
মধু ফুরাইলে, উড়ি যায় চলি,
এমতি তাদের রীত।।
হেন ভ্রমরার, সাধ নহে কভু,
সে মধু করিতে পান।
অজ্ঞানী পাইতে, পারয়ে কি কভু,
রসিক জ্ঞানীর সন্ধান।।
মনের সহিত, যে করে পিরীতি,
তারে প্রেম কৃপা হয়।
সেই সে রসিক, অটল রূপের,
ভাগ্যে দরশন পায়।।
মনের সহিতে, করিয়া পিরীতি,
thাকিব স্বরূপ আশে।
স্বরূপ হইতে, ও রূপ পাইব,
কহে দ্বিজ চণ্ডীদাসে।।
অনুরাগ।–আত্ম প্রতি ।। সিন্ধুড়া ।।
Discussion
Public comments for Piriti Bishom Kal are available on the discussion page.
View discussion