Back to Library
Melancholic

প্লেটনিক প্রেম Platonic Prem

Soumik Ray

Platonic Prem lyrics by Soumik Ray (2024). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album

Single

Release

2024

গীতিকার
সৌমিক রায়
কণ্ঠশিল্পী
সৌমিক রায়
ধরণ
আধুনিক
Lyrics

এখনও কি মনে পড়ে?
ভালবাসার জ্বরে
পুড়ে যেত মন; কাঁপত গান।
তুমি উত্তাপ ছড়াতে
আমার অভিমানের রাতে
তোমার ছিল— ঢের বেশি অভিমান।

এখন স্বেচ্ছার দূরত্ব
ক্রমে বুঝিয়ে দিচ্ছে সত্য
কে ছিল কতটা কাছে?
হয়তোবা নির্জনে
কিছু বাজছে তোমারও মনে
কারণ, দুঃখ চিরকাল ছোঁয়াচে।

তবু প্রেম ছোঁয়াচে হতে পারল না
হারতে হারতে জেদটাও হারল না
আমরা জিতে গেছি নিজের মত ক’রে।
শুধু ভালবাসাই একলা প’ড়ে, হেরো
বেঁচে গেছে আয়াস দুজনেরও
বেশ ভালই আছি নিজেদের ভেতরে।

真正 কি ভাল আছি?
নাকি খেলছি কানামাছি
নিজের সঙ্গে নিজেই ক্রমাগত
তুমিও লুকোচ্ছো কৌশলে
আর অভিনয়ের বলে
তোমার নিজস্ব না শুকোনো ক্ষত।

এখন সানগ্লাস প’রে চোখে
ভীষণ নাগরিক এক রোখে
আমরা লুকিয়ে যাচ্ছি কত চোখের জল।
ছুঁতে গিয়েও যায় নি ছোঁয়া
হয়তো এটাই বুর্জোয়া
প্লেটনিক প্রেমের ফলাফল।

Read in Banglish
Ekhono ki mone pore? Bhalobashar jhore Pure jeto mon; kapto gaan. Tumi uttap chorate Amar obhimaner raate Tomar chhilo— dher beshi obhiman. Ekhon sbechchar durotto Krome bujhiye dichche shotto Ke chhilo kotota kachhe? Hoytoba nirjone Kichu bajche tomaro mone Karon, dukkho chirokal choyache. Tobu prem choyache hote parlona Haarte haarte jedtao harlona Amra jite gechi nijer moto kore. Shudhu bhalobashai ekla pore, hero Beche geche ayash dujoner-o Besh bhaloi achi nijeder bhetore. Shotti ki bhalo achi? Naki khelchi kanamachi Nijer shonge nijei kromagoto Tumio lukochcho koushole Ar obhinoyer bole Tomar nijossho na shukono khoto. Ekhon sunglasses pore chokhe Bhishon nagorik ek rokhe Amra lukiye jachchi koto chokher jol. Chunte giyeo jay ni chowa Hoyto etai bourgeois Platonic premer pholaphol.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Opurnota

অপূর্ণতা

Area 51

"আমার এই এলোমেলো শহরে কৃত্তিম আলো আঁধারে এসেছিলে তুমি হাজার স্বপ্ন নিয়ে"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Philosophical

Sobai To Sukhi Hote Chay

সবাই তো সুখী হতে চায়

Manna Dey

"সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয়না জানিনা বলে যা লোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সয়না"

Philosophical

Royecho Lipto Ki Niye

রয়েছো লিপ্ত কী নিয়ে

Lipi

"উদাসীন এই শহরে এখন ভেবে মরি তুমি রয়েছো লিপ্ত কী নিয়ে? ক্ষুব্ধ ঈগল চঞ্চুর ঘায়ে নিমেষে আমার শান্তি নিয়েছে ছিনিয়ে।"

Discussion

Public comments for Platonic Prem are available on the discussion page.

View discussion