প্ৰাণ পাখীরে–আমারে ছাড়িয়া যাইও না।।ধু।।
তুমি মাটির পিঞ্জিরায় এতদিন থাকিলায়
ছাড়িয়া যাইতে তোমার মায়া লাগে না।
তোমায় ঘৃত চিনি খাওইলাম যতনে রাখিলাম
শুইবার দিলাম ফুলের বিছানা।
তুমি যখন যা চাইলায় তখন তা পাইলায়
ছাড়িয়া যাইতে করো মনে বাসনা।
আমি পাখী ধরিবার ছলে থাকি ঐ নিরলে
আশাতে বঞ্চিত করিও না।
ভাইবে রাধারমণ বলে থাকি রংমহলে
নাসিকের পথে তোমার আনাগোনা।
Discussion
Public comments for Pran Pakhire Amare Chariya Jaio Na are available on the discussion page.
View discussion