প্ৰাণের ভাই রে সুবল রে বন্ধু দেও আনিয়া।
বন্ধু দেও আনিয়া রে সুবল বন্ধু দেও আনিয়া।
দয়া নাই রে বন্ধের মনে রাধার লাগিয়া
দিন যায় রে দুঃখে সুখে রাত্রি যায় কান্দিয়া
আইস বন্ধু বইস কোলে দুঃখিনী জানিয়া
সুখ দুঃখ পাহরিতাম ঐ চান্দ মুখ দেখিয়া
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
শ্ৰীচরণে রাইখ মোরে আদর করিয়া।
Discussion
Public comments for Praner Bhai Re Subol Re are available on the discussion page.
View discussion