যাও গো দূতী পুষ্পবনে পুষ্প তুলো গিয়া
আমি সাজাইতাম বাসর শয্যা প্ৰাণবন্ধুর লাগিয়া।।
কাচা কাঞ্চন পুষ্প আন গো তুলিয়া
আন টগর মালী সন্ধ্যামালী বকফুল ভরিয়া।।
বিকশিত ফুলের মধু হইগেল তিতা
কোন প্ৰাণে গেলা বন্ধু পন্থহারা হইয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
অবশ্য আসিবা বন্ধু ফুলের মধু খাইয়া।
Discussion
Public comments for Jao Go Duti Pushpobone Pushpo Tulo Giya are available on the discussion page.
View discussion