Back to Library
Devotional

প্রাণনাথ হে মনপ্রাণ তোমারে দিলাম না Prannath He Monpran Tomare Dilam Na

Shah Abdul Karim

Prannath He Monpran Tomare Dilam Na lyrics by Shah Abdul Karim (1981). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album
Kalnir Dheu
Release

1981

কণ্ঠশিল্পী
শাহ আব্দুল করিম
ধরণ
বাউল
Lyrics

প্রাণনাথ হে
মনপ্রাণ তোমারে দিলাম না।
ভবমায়ায় ভুলে আমি
তোমার খবর নিলাম না–
মনপ্রাণ তোমারে দিলাম না ॥

শিশুকালে ছিলাম ভালো
আদরে মায়ের কোলে
যৌবনে মায়ার বাঁধনে
পড়িয়াছি গোলমালে
ভবসাগরের অতল জলে
কূল-কিনারা মিলে না ॥

তুমি স্রষ্টা তোমার সৃষ্টি
তুমি তো জগতের মূল
তুমি যারে করো দয়া
অকূলে তার মিলে কূল
দরবারে করে থাকি ভুল
করো তুমি মার্জনা ॥

বেলা গেল সন্ধ্যা হলো
পড়িয়াছি বিপাকে
জাহাজ নৌকা ঐ নদীতে
ডুবেছে লাখে লাখে
পড়ে নদীর ঘূর্ণিপাকে
ডুবলে কেউ আর ভাসে না ॥

দয়াময় নামটি তোমার
রয়েছে জগৎ জুড়ি
বাউল আবদুল করিম তোমার
স্নেহ-দয়ার ভিখারি
বাঁচি কিবা ডুবে মরি
তোমায় যেন ভুলি না ॥

Read in Banglish
Prannath he monpran tomare dilam na. Bhobomayay bhule ami tomar khobor nilam na– monpran tomare dilam na. Shishukale chilam bhalo adore mayer kole joubone mayar badhone poriyachi golmale bhobosagorer otol jole kul-kinara mile na. Tumi sroshta tomar srishti tumi to jogoter mul tumi jare koro doya okule tar mile kul dorbare kore thaki bhul koro tumi marjona. Bela gelo sondhya holo poriyachi bipake jahaj nouka oi nodite dubeche lakhe lakhe pore nodir ghurnipake duble keu ar bhase na. Doyamoy namti tomar royeche jogot juri baul abdul korim tomar sneho-doyar bhikhari bachi kiba dube mori tomay jeno bhuli na.

Related songs

More songs you may enjoy.

Spiritual

Shudhu Kalir Lekhay Alim Hoy Na

শুধু কালির লেখায় আলীম হয় না

Shah Abdul Karim

"শুধু কালির লেখায় আলীম হয় না মন রে… কানা অজানাকে যে না জানে।"

Philosophical

Jiggasha Kori Tomar Kache Bolo Ogo Shai

জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই

Shah Abdul Karim

"জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই ॥ দোষ করিলে বিচার আছে সেই ব্যবস্থা রয়ে গেছে দয়া চাই না তোমার কাছে আমরা উচিত বিচার চাই"

Devotional

Khaja Tomar Namer Dhoni

খাজা তোমার নামের ধ্বনি

Shah Abdul Karim

"খাজা তোমার নামের ধ্বনি জগৎ জুড়ে শুনতে পাই সবাই তোমায় ভালোবাসে হিন্দু-মুসলিম প্রভেদ নাই"

Philosophical

Elim Shikhle Alem Hoy Na

এলিম শিখলে আলেম হয় না

Shah Abdul Karim

"এলিম শিখলে আলেম হয় না আমল না হলে দেহমন পবিত্র হলে ইমানের বাতি জ্বলে ॥"

Devotional

Kalo Roop Dekhite Chomotkar

কালো রূপ দেখিতে চমৎকার

Shah Abdul Karim

"কালো রূপ দেখিতে চমৎকার কী দিব রূপের তুলনা নাই কিছু জগৎ মাঝার ॥"

Devotional

Dakle Doya Koro Bole

ডাকলে দয়া করো বলে

Shah Abdul Karim

"ডাকলে দয়া করো বলে সকলের জানা তাই তো এত ডাকাডাকি সবাই চায় তোমার করুণা ॥"

Discussion

Public comments for Prannath He Monpran Tomare Dilam Na are available on the discussion page.

View discussion