প্রেম যেন এক ছোট্ট চিঠি
লিখেছো আমার নামে
আমি পেয়েছি বন্ধু পেয়েছি
তা ভালোবাসার খামে ।।
তুমি আমার সোহাগ নিও
চিঠির জবাব লিখে দিও
জানবো তখন এই জীবনে
আমি তোমারই প্রিয় ।
আজো কি বুঝো না, আজো কি জানো না
তোমারই মন পেয়েছি আমি
আমার মনের দামে ।।
হারিয়ে গেছি তোমার মাঝে
তোমার কথাই বুকে বাজে
তোমার ছবি আঁকে হৃদয়
প্রতি সকাল সাঁঝে ।
তুমি যে আমারই, শুধু যে আমারই
চলারই পথ গিয়েছে ওগো
তোমার পথেই থেমে ।।
Discussion
Public comments for Prem Jeno Ek Chotto Chithi are available on the discussion page.
View discussion