প্রেম যেন মোর গোধুলি বেলার পান্থ পাখির কাকলি ।
কি যেন বলিতে চায়, কিছু তার বলে যায়,
কিছু কথা যায় তবু না বলি ।।
হৃদয় দিয়ে তুমি বুঝে নিও
না বলা কথার মানে খুঁজে নিও ।
সুরের সোহাগে হয়ে চঞ্চল
কেন যে মুখর হয় গানের কলি ।।
যে চোখে নিবিড় হয়ে স্বপ্ন ছিল
সেখানে হঠাৎ কেন লজ্জা এলো ।
বন্ধু আমার ওগো মনময়
দাও না লাজের এই বাঁধন খুলি ।।
Discussion
Public comments for Prem Jeno Mor Godhuli Belar Pantho Pakhir Kakoli are available on the discussion page.
View discussion