প্ৰেম সরোবরে সইগো প্ৰেম সরোবরে,
প্ৰেম সরোবরে নামিলে ধরৰি বুকে নিদয়া কুম্ভীরে।
এমন নির্মল জল ঝলমল করে গো সই ঝলমল করে,
এগো মনে লয় মরিয়া যাইতাম ঝম্প দিয়া জলে,
বন্ধের লাগি ভাবতে ভাবতে রসনা ভিজল জলে,
মনে লয় মজিয়া রহিতাম চরণ কমলে।
ভাবিয়া রাধারমণ বলে আশা ছিল মনে,
জিতে না পুরিল আশা মরিলে যেন পুরে।
Discussion
Public comments for Prem Shorobore Shoigo Prem Shorobore are available on the discussion page.
View discussion