প্রেমে যে আমার কোন সে বারতা
মনকে ভোলাতে চায়
আবেশে দোলাতে চায় ।।
প্রেম সেতো জানি সোনার হরিণ
ধরা সে যে দেয় না কোনোদিন
তবু আমি বাতায়ন খুলে রেখেছি
পদধ্বনি যদি তার কভু শোনা যায় ।।
সাগরের ঢেউ এসে তীরের বুকে
ধাপে প্রতি ধাপে চিহ্ন আঁকে
কালের প্রবাহে সেও মুছে যায়
স্মৃতি তবু রয়ে যায় বালুকা বেলায় ।।
Discussion
Public comments for Preme Amar Kon Se Barata are available on the discussion page.
View discussion