Back to Library
Romantic

প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো Premer Agune Jwole Gelam Sojoni Go

Runa Laila and Jafar Iqbal

Premer Agune Jwole Gelam Sojoni Go lyrics by Runa Laila and Jafar Iqbal (1980). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

প্রেমের আগুনে, প্রেমের আগুনে,
প্রেমের আগুনে জ্বলে গেলাম
সজনী গো, সে আগুন চোখে দেখলাম না ।
পিরিতি, পিরিতি, পিরিতি, পিরিতি,
পিরিতি রীতিনীতি শেখাও
সজনী গো, পিরিতি আজো শিখলাম না ।।

নিম তিতা নিশিন্দা তিতা
আরো তিতা পানের খর
সেই না তিতা লাগে গো মিঠা
নারী যদি পায় প্রানের নাগর ।
আম মিঠা জাম মিঠা
আরো মিঠা ফুলের মৌ
সেই না মিঠা লাগে গো তিতা
না থাকলে কাছে সুন্দরী বউ ।
সেই তিতা মিঠার স্বাদ দেব,
সজনী গো, পিরিতি করো সাধনা ।।

বক সাদা পালক সাদা
আরো সাদা কাশের বন
সেই না সাদা লাগে গো কালো
পুরুষ না বুঝলে নারীর মন ।
মেঘ কালো ভ্রমরা কালো
আরো কালো মাথার চুল
সেই না কালো লাগে গো ভালো
নারীর অঙ্গে ফুটলে ফুল ।
সেই ফুলের মধু,অঙ্গে শুকায়
সজনী গো,বয়সের ভার মানে না,
সজনী গো,আমাকে করলে দিওয়ানা ।।

Read in Banglish
Premer agune, premer agune, Premer agune jwole gelam Sojoni go, se agun chokhe dekhlam na . Piriti, piriti, piriti, piriti, Piriti ritiniti shekhao Sojoni go, piriti ajo shikhlam na .. Nim tita nishinda tita Aro tita paner khor Shei na tita lage go mitha Nari jodi pay prane nagor . Am mitha jam mitha Aro mitha fuler mou Shei na mitha lage go tita Na thakle kachhe sundori bou . Shei tita mithar swad debo, Sojoni go, piriti koro sadhona .. Bok shada palok shada Aro shada kasher bon Shei na shada lage go kalo Purush na bujhle narir mon . Megh kalo bhomora kalo Aro kalo mathar chul Shei na kalo lage go bhalo Narir onge futle ful . Shei fuler modhu, onge shukay Sojoni go, boyosher bhar mane na, Sojoni go, amake korle diwana ..

Related songs

More songs you may enjoy.

Melancholic

Jodio Rojoni Pohalo

যদিও রজনী পোহালো

Lata Mangeshkar

"যদিও রজনী পোহালো তবুও দিবস কেন যে এলো না এলো না সজল মেঘের পরান ঝরিয়া বরিষণ কেন হলো না হলো না"

Melancholic

O Amar Ural Ponkhi Re

ও আমার উড়াল পঙ্খী রে

Subir Nandi

"ও আমার উড়াল পঙ্খীরে যা যা তুই উড়াল দিয়া যা আমি থাকব মাটির ঘরে, আমার চোক্ষে বৃষ্টি পরে তোর হইবে মেঘের উপরে বাসা"

Nostalgic

Ore Nil Doriya

ওরে নীল দরিয়া

Abdul Jabbar

"ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে কান্দে রইয়া রইয়া"

Melancholic

Sokal Ase Na

সকাল আসে না

Shreya Ghoshal

"সকাল আসে না, আয়না হাসে না, জানলা খোলা মেঘ, সে ভালবাসে না না কিছু ভাবি না, রোদ এলো কিনা, স্নানের জলে গান, আমি না তুমি না দিনের পাখিরা ছুঁয়েছে ডানা, রাতের পরীরা ভুল ঠিকানা"

Melancholic

Tumi Asbe Boley

তুমি আসবে বলে

Somlata Acharyya Chowdhury

"তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই আর একটা করে দিন চলে যায় সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়"

Melancholic

Amar Ache Jol

আমার আছে জল

Meher Afroz Shaon

"আমার আছে জল , আমার আছে জল আমার আছে জল , আমার আছে জল সেই জলে যেনো পদ্ম পুকুর মেঘলা আকাশে মধ্য দুপুর"

Discussion

Public comments for Premer Agune Jwole Gelam Sojoni Go are available on the discussion page.

View discussion