পৃথিবী বদলে গেছে
যা দেখি নতুন লাগে
তুমি আমি একই আছি
দুজনে যা ছিলাম আগে
সময় চিরদিন শুধুই বয়ে যায়
থেমে সে তো থাকে না
কত ঝড় মেঘ আসে চলে যায়
আকাশ মনে রাখে না
শুধু প্রথম জীবনের ভালোবাসা
স্বপ্নেরই মত জাগে
পড়ে কি মনে তুমি আমি
এই পথ ধরে যেতাম
ভালোই হতো সেই দিনগুলো
ফিরে যদি পেতাম
সেই তোমাকে পাবো নাকি
আজ প্রাণের অণুরাগে
Discussion
Public comments for Prithibi Bodle Geche are available on the discussion page.
View discussion