না মরিলে কেমনে পাবো তোরে
ও কালাচাঁদ .. ও কালাচাঁদ ..
রাধারানী বিনোদিনী পাগলিনী হয়েছে
নিশিরাতে অভিসারে যমুনাতে চলেছে,
বাঁশিতে মজে অভাগী নিজে
মরণপানে পা ফেলেছে,
ব্রজেরিবালা এ কি জ্বালা কুলমান গেছে।
রাধারানী .. রাধারানী ..
পাগলিনী হয়েছে,
রাধারানী .. রাধারানী ..
পাগলিনী হয়েছে।
রাধে রাধে রাধে
রাধে রাধে বলো রাধে রাধে ..
যমুনারই কালো জলে
মরনেরই নেশা,
বলো ডাকে কেন আজ রাধা কে।
হো.. এ তুফানে ভেসে চলে
কালাচাঁদের দিশা,
হায় রাধিকাকে কে ধরে রাখে?
জয় রাধে, রাধে রাধে
বাঁশি ডাকে, বাঁকা চাঁদে,
বলো বলো রাধে।
রাধারানী .. রাধারানী ..
পাগলিনী হয়েছে,
রাধারানী .. রাধারানী ..
পাগলিনী হয়েছে।
Discussion
Public comments for Radharani are available on the discussion page.
View discussion