ললিতার বাণী, শুনি বিনোদিনী
প্রসন্ন বদনে কয়।
আমিত কেবল তোদের অধীন,
যা বল শুনিতে হয়।।
সখি তোরা মোর কর এহি হিতে!
আর যেন কখন, না করে এমন,
পুছ উহায় ভাল মতে।।
পুন যদি আর এমত ব্যাভার
করয়ে এ ব্রজ ভূমে।
উহার প্রণতিশ্রবণ গোচরে
না করিব এ জনমে।
এত শুনি হরিগলে বাস ধরি
কহয়ে কাতর বাণী!
শুন বিনোদিনিজনমে জনমে
আমি আছি প্রেমে ঋণী।।
এত শুনি গোরি,দু বাহু পসারি
বঁধুয়া করিল কোলে।
এই খানে হয়,রসামৃত ময়,
চণ্ডীদাসে ইহা বলে।।
Discussion
Public comments for Lolitar Bani Shuni Binodini Prosonno Bodone Koy are available on the discussion page.
View discussion