Back to Library
Melancholic

রজনী প্রভাত হল ডাকে কোকিলা Rajoni Probhat Holo Dake Kokila

Ukil Munshi

Read Rajoni Probhat Holo Dake Kokila in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
উকিল মুনশি
Lyrics

রজনী প্রভাত হল ডাকে কোকিলা
কার কুঞ্জে ভুলিয়া রইলা
শ্যাম চিকন কালা।।

আতর গোলাপ দিয়া, সাজাইলাম বাসর
ফুলের শয্যা হইল বাসী, নাইরে প্রাণেস্বর
কি করি এখন কোন দুশমনে
রাধে বেঁধে আমার প্রাণধন
কারে দেখে জুড়াই জীবন
কাল যমুনায়, ঝাম্প দিয়া, মরণই ভালা।।

আগে যদি জানি বন্ধু করিবে এমন
তবে কি দিতাম তারে জীবন যৌবন
মিছা কলংকের ঢালা, আপন সাধে লইলাম মাথে
আমি কুল বালা।
বসে কান্দি সাড়া বেলা, মন্দ বলে প্রতিবেশী সায়ে থাকি জ্বালা।।

লোকের নিন্দন, পুষ্প চন্দন, মাখিয়াছি গায়
একদিন যদি পাই বন্ধুরে রয়েছি আশায়
জ্বালার উপর জ্বালা।
জ্বালায় জ্বালায় সোনার অঙ্গ হইয়াছে কালা
এখন কই যাই অবলা।
উকিল মুনশির মনের দুঃখ মনে রইয়া গেলা।।

Read in Banglish
Rajoni probhat holo dake kokila Kar kunje bhuliya roila Shyam chikon kala. Ator golap diya, sajailam bashor Phuler shojja hoilo bashi, naire praneshwar Ki kori ekhon kon dushmone Radhe bendhe amar prandhon Kare dekhe jurai jibon Kal jomunay, jhamp diya, moroni bhala. Age jodi jani bondhu koribe emon Tobe ki ditam tare jibon joubon Micha kolonker dhala, apon shadhe loilam mathe Ami kul bala. Bose kandi shara bela, mondo bole protibeshi saye thaki jwala. Loker nindon, puspo chondon, makhiachi gay Ekdin jodi pai bondhure royechi ashay Jwalar upor jwala. Jwalay jwalay shonar ongo hoiyache kala Ekhon koi jai obola. Ukil Munshir moner dukkho mone roiya gela.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Devotional

Se Je Arale Thake

সে যে আড়ালে থাকে

Ukil Munshi

"সে যে আড়ালে থাকে, উঁকি দিয়া দেখে হাত বাড়াইয়া ডাকে তোমায় মধুর সুরে কে যাবে আয় তোরা মাশুকপুরে।।"

Melancholic

Bondhu Bifole Gelo Nobo Joubon

বন্ধু বিফলে গেল নব যৌবন

Ukil Munshi

"বন্ধু বিফলে গেল নব যৌবন। যৌবন বেলায় না পেয়ে তোমায় কাঁদিছে সদায় অবলার মন।।"

Melancholic

Prothom Joubon Kale Ke Ba Na Piriti Go Kore

প্রথম যৌবন কালে কে বা না পিরিতি গো করে

Ukil Munshi

"প্রথম যৌবন কালে কে বা না পিরিতি গো করে সেই পিরিতি নিত্যি গঙ্গার জল গো প্ৰাণ সই। যখন আমি ডাকি বন্ধু বন্ধু পার কইরা দাও ভবাসিন্ধু বন্ধের মনে ডুবাইবার বাসনা।।"

Melancholic

Sokhi Go Emon Shubho Din Amar Kondin Hobe

সখী গো এমন শুভ দিন আমার কোনদিন হবে

Ukil Munshi

"সখী গো এমন শুভ দিন আমার কোনদিন হবে। প্রাণনাথ আসিয়া আমার দুঃখ দেখিয়া নয়নের জল বন্ধে-নি মুছিয়া নিবে।।"

Melancholic

Pran Sokhi Go

প্রাণ সখি গো আমি না বুঝিয়া করলাম পিরিতি

Ukil Munshi

"প্রাণ সখি গো আমি না বুঝিয়া করলাম পিরিতি আমার দুঃখে দুঃখে জনম গেল সুখ হইল না একরতি।।"

Melancholic

Amar Gaye Joto Dukkhu Soy

আমার গায়ে যত দুঃখ সয়

Bari Siddiqui

"আমার গায়ে যত দুঃখ সয় বন্ধুয়া রে করো তোমার মনে যাহা লয়।। নিঠুর বন্ধু রে, বলেছিলে আমার হবে মন দিয়াছি এই ভেবে"

Discussion

Public comments for Rajoni Probhat Holo Dake Kokila are available on the discussion page.

View discussion