রাখে গো তোর প্রেমঋণে ঋণী হইয়ে আছি গো
তোমার সুদ সহিতে শুধু করিব যদি প্রাণে বাঁচি।
শুধিতে মধুর প্রেমঋণ হয়েছি দুদিনের অধীন
কত দিনে আমি তোমার প্রেমের অভিলাষী।।
অঙ্গে শোভে নামাবলি কাঁধে শোভে ভিক্ষার ঝলি
লইব করঙ্গ হাতে সাজিব যোগিনী
ভাইবে রাধারমণ বলে শুন গো তোমরা সকলে
এগো মরণ সময় নাম শুনাইও দুই কর্ণমূলে।
Discussion
Public comments for Rakhe Go Tor Prem Rine Rini Hoiye Achi Go are available on the discussion page.
View discussion