রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে পুরে,
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু, বন্ধু ভুলি তোরে।
কেউ দেখেনি, কেউ দেখেনি
আমার চোখে জল
তুইতো প্রথম বলেছিলি
কষ্টে ভাসে জল।
কেউ ছোঁয়নি আমার বুকের ব্যথা
আরে তুইতো প্রথম ছুঁয়েছিলি
দিয়ে মুখের কথা।
Discussion
Public comments for Rakheni Amay Keu Tor Moto Kore are available on the discussion page.
View discussion