রিমঝিম ঝিম বৃষ্টি পড়ে
মন দরিয়ায় তুফান ওড়ে
উড়ু উড়ু হাওয়াতে আজ
ধুম লেগেছে পাগলা পালে
মনের মানুষ এমন দিনে মনে পড়ে যায়
মনের খবর তারে কি করে জানাই
আকাশ হলে তোমার চোখে হারাতাম
মেঘ হলে তোমার উড়িয়ে নিতাম
নদী হলে ঠিকই খুঁজে পেতাম
হয়তো হৃদয়ের মোহনায়
রাত্রি হলে কাছে যেতাম
দুপুর গড়িয়ে সন্ধ্যা হতাম
ভোর হলে বুঝি খুঁজে পেতাম
হয়তো তোমার ঠিকানা
Discussion
Public comments for Rimjhim Jhim Brishti Pore are available on the discussion page.
View discussion