রুপের বড়াই করো নীলা
ভালোবাসতে শিখলে না
নীলা তুমি নয় যে ভালা
প্রেম পত্র মোর রাখলে না।।
আমি তোমায় ভালোবাসি
তুমি তো বুঝলে না
প্রেমের মরা কূলহারা
হইছি বন্ধুর দেওয়ানা।।
নীলা স্বপ্ন নীলা আশা
নীলা মোর বাসনা
নাঈম নীলার প্রেমের খেলা
এই জগতের বন্দনা।।
ন এ নাঈম ন এ নীলা
ন এ নিরুপমা
তুমি নিরুপমা বলে
আমার প্রেমে মজলে না।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
এই তো মরণ যন্ত্রণা
নীলা যা দিয়াছ মোরে
সইতে আমি পারি না।।
Discussion
Public comments for Ruper Borai Koro Nila are available on the discussion page.
View discussion