দূর্গতি নাশ করতে জানে
আমার মুর্শিদ চান
যার কূলে মুর্শিদের লীলা
বাঁচে তাহার প্রাণ।।
মুর্শিদ নামের পাল তুলে
ভাঙা নাও দরিয়ায় নিলে
স্রোতের বাওয়ে দেখবে চলে
ডুবতে নাই উড়ান জিরান।।
মুর্শিদ অকূলিয়ার কূল
শুদ্ধ বৃক্ষের হয় সে মূল
মরা গাছে ফুটায় ফুল
মৃত কে দেয় নতুন প্রাণ।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
মুর্শিদ নাম দেখ লইয়া
অন্ধ চক্ষু যাবে খুলিয়া
খুলবে হৃদ্দজ্ঞান।।
Discussion
Public comments for Durgati Nash Korte Jane are available on the discussion page.
View discussion