তোমার হাতটা ধরে হাটতে চাই আবার।
জানো কি তুমি ছাড়া নেই কিছুই যে আর।
যখন থামবে কোলাহল, করে একটুখানি ছল,
উড়ে যাব……. ডানা মেলে……..
গায়ে রং মাখিয়ে মেঘ,যদি একটু ছুয়ে দাও ,
লিখে দেব এজীবন তোর নামে।
কোন রুপকথার গল্প হয়ে বাঁচবো দুজনে,
যদি একটা বার বলো তুমি আমার।
মুছে দেবো যতো দুখ মাখা ভুল বারণে।
তুমি একটু আকড়ে ধরো যদি আবার।
যদিও ধরা দিতে চাই,চলো বৃষ্টি নামাই।
আরো একবার তোমার হতে চাই।
যদি মনে পড়ে রোজ,আমি হচ্ছি নিখোঁজ।
হয়ে খুব অবসন্ন মৃতপ্রায়।
গায়ে রং মাখিয়ে মেঘ,যদি একটু ছুয়ে দিস ,
লিখে দেব এজীবন তোর নামে।
কোন রুপকথার গল্প হয়ে বাঁচবো দুজনে,
যদি একটা বার বলো তুমি আমার।
মুছে দেবো যতো দুখ মাখা ভুল বারণে,
তুমি একটু আকড়ে ধরো যদি আবার।
Discussion
Public comments for Rupkothar Golpo are available on the discussion page.
View discussion