ও চাঁদ.. সামলে রাখো জোছনাকে
সামলে রাখো জোছনাকে
কারো নজর.. লাগতে পারে
কারো নজর লাগতে পারে
মেঘেদের উড়ো চিঠি
উড়েও তো আসতে পারে
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে
ঝলমল করিও না গো
তোমার ঐ অতো আলো
বেশী রূপ হলে পরে
সাবধানে থাকাই ভালো
মুখের ঐ উড়নিটাকে একটু রাখো
খুলনাকো দোহাই, একেবারে
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে
এই সবে রাত হয়েছে
এখনি অমন হলে
মাঝরাতে আকাশটাতে
যাবে যে আগুন জ্বলে
সেই ফাঁকে তুমিও কখন
চুরি যাবে
কাকে পাবে বাঁচাতে তোমারে
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে
ও চাঁদ, সামলে রাখো জোছনাকে।
Discussion
Public comments for O Chand Samle Rakho are available on the discussion page.
View discussion