বন্ধু শ্যামকালিয়া ও পাশা খেলিব আজ নিশি
বন্ধু ও প্রতিজ্ঞা করিয়া খেলা আমি যদি হারি খেলা
শ্ৰীচরণে হব তোমার দাসী
তুমি যদি হারো খেলা দিবায় তোমার বনমালা
আরো দিবায় মোহনচূড়া বাঁশি
বন্ধু ও খেলা যে আরম্ভ হইল এমনি দান মারিয়া দিল
জিনিল জিনিল রাই রূপসী
শ্ৰী রাধারমণ কয় ভাবছ কী শ্যামদায়াময়
আজি রাই প্রেমে ঠেইকেছেন কালশশী
Discussion
Public comments for Bondhu Shyamkalia O Pasha Khelibo Aj Nishi are available on the discussion page.
View discussion