সাতটি রঙের মাঝে আমি
মিল খুঁজে না পাই
জানি না তো কেমন করে
কি দিয়ে সাজাই ।।
সাদা রঙের জামা সেতো ভালো নয়
হলুদ না হয় নীলে কেমন জানি হয়
লাল টুকটুক মানায় যদি
দিতে পারি তাই ।।
চুল বাঁধিলে পরে সবুজ ফিতে দিয়ে
কালো জুতো দিলে ছোট্ট দুটি পায়ে
ডাগর ডাগর চোখে যদি
বলতো কি আর চাই ।।
Discussion
Public comments for Satti Ronger Majhe Ami are available on the discussion page.
View discussion