Back to Library
Melancholic

শেষ Sesh

Sumon, Buno & Punam

Sesh lyrics by Sumon, Buno & Punam (2007). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

গীতিকার
সুমন
কণ্ঠশিল্পী
সুমন, বুনো ও পুনম
ধরণ
আধুনিক
Lyrics

হেই, শুনবে কি গল্প তোমরা?
দুটো মানুষের, দুটো জীবনের?
তবে দরজাটা বন্ধ কর, নিভিয়ে দাও আলো
শুরু হোক জীবনের গল্প

ভাবি বসে সারারাত, নির্ঘুম চোখ নিয়ে
ভাবি বসে নিয়ে একরাশ আঁধার
ভাবি বসে সারারাত, সিগারেট আর চায়ের কাপে
যে কথাগুলো বলেছিলে আমায়

গাইতে পারিনা গান, যেভাবে গেতাম আগে
মাঝে মাঝে অবশ আমার হাত
রক্ত ঝরে আমার, এই শরীর জুড়ে
লাল হয়ে যায় সিগারেটের ফিল্টার

আজো কেন যে ফিরে আসো তুমি
আজো কেন যে কাঁদায়
আজো কেন তোমায় শুধু খুঁজে ফিরি
তোমার সেই কথাগুলো ভাবায়

তুমি কেঁদোনা, তুমি কেঁদোনা, যাচ্ছি আমি চলে
আমিতো নই তোমার মত কিংবা তোমার জন্যে
তুমি কেঁদোনা, তুমি কেঁদোনা, যাচ্ছি আমি চলে
হঠাৎ করেই দেখবে তুমি গেছো আমায় ভুলে

হঠাৎ কেন আজ তোমায় শুধু মনে পরে
হঠাত করেই কেন তোমায় ভাবি
জানি নেই তুমি মোর পাশে, চলে এসেছি ছেড়ে
কেন যে আজ শুধু তোমায় খুঁজি

ভাবি বসে সারারাত, নির্ঘুম চোখ নিয়ে
ভাবি বসে নিয়ে একরাশ আঁধার
ঝাপসা চোখে বসে থাকি টেবিলে চশমাটা রেখে
ফিরবো পরে তোমার কাছে

অনেকদিন পরে আমি ফিরে আজ তোমার ঘরে
তাকিয়ে দেখি তুমি নেই
রক্ত-লাল মেঝে, চলে গেছো তুমি আমায় ছেড়ে
মনে হয় বলছো তুমি আমায়

তুমি কেঁদোনা, তুমি কেঁদোনা, যাচ্ছি আমি চলে
আমিতো নই তোমার মত কিংবা তোমার জন্যে
তুমি কেঁদোনা, তুমি কেঁদোনা, যাচ্ছি আমি চলে
হঠাৎ করেই দেখবে তুমি গেছো আমায় ভুলে

কে কি পেল?
কি হারালো?
আর কিছু নেই…গল্পটা শেষ।

Read in Banglish
Hey, shunbe ki golpo tomra? Duto manusher, duto jiboner? Tobey dorjata bondho koro, nibhiye dao alo Shuru hok jiboner golpo Bhabi boshe shararaat, nirghum chokh niye Bhabi boshe niye ekrash adhar Bhabi boshe shararaat, cigarette ar chayer kape Je kothagulo bolechile amay Gaite parina gaan, jebhabe getam age Majhe majhe obosh amar haat Rokto jhore amar, ei shorir jure Lal hoye jay cigaretter filter Ajo keno je phire asho tumi Ajo keno je kaday Ajo keno tomay shudhu khunje phiri Tomar shei kothagulo bhabay Tumi kedona, tumi kedona, jachchi ami chole Amitoh noi tomar moto kingba tomar jonnye Tumi kedona, tumi kedona, jachchi ami chole Hothat korei dekhbe tumi gecho amay bhule Hothat keno aj tomay shudhu mone pore Hothat korei keno tomay bhabi Jani nei tumi mor pashe, chole eshechi chere Keno je aj shudhu tomay khunji Bhabi boshe shararaat, nirghum chokh niye Bhabi boshe niye ekrash adhar Jhapsha chokhe boshe thaki tabile choshamata rekhe Phirbo pore tomar kache Onekdin pore ami phire aj tomar ghore Takiye dekhi tumi nei Rokto-lal mejhe, chole gecho tumi amay chere Mone hoy bolcho tumi amay Tumi kedona, tumi kedona, jachchi ami chole Amitoh noi tomar moto kingba tomar jonnye Tumi kedona, tumi kedona, jachchi ami chole Hothat korei dekhbe tumi gecho amay bhule Ke ki pelo? Ki haralo? Ar kichu nei…golpota shesh.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Melancholic

Se Tara Bhora Raate

সে তারা ভরা রাতে

Ayub Bachchu

"সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যাথা তুমিতো বলেছ শুধু"

Nostalgic

Nil Rong Chilo Bhishon Priyo

নীল রঙ ছিল ভীষণ প্রিয়

Rupam Islam

"সেদিনও ছিল দুপুর এমন ঝকঝকে রোদ অস্থির মন আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়,"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Sarcastic

Chaite Paro 2008

চাইতে পারো ২০০৮

Aurthohin

"চাইতে পারো আকাশ ভরা জোছনা ঘরের সিলিং এ সন্ধাতারাটা চাইতে পারো সারা রাত আর সারা দিন হবে না যে কখনো আর লোডশেডিং।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Discussion

Public comments for Sesh are available on the discussion page.

View discussion