Back to Library
Existential

শেষের ওপাশে Shesher Opashe

Vibe

Shesher Opashe lyrics by Vibe (2007). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

সকল রঙে অলীক স্পর্শ
সব দেখার অস্তিম প্রতিফলন
সব আকৃতির শেষ রূপ
জানা-অজানার অপরিণত সুর
জীবন শিখার আলোতে,
বিকিয়ে দেওয়া সত্তার শেষ

রাতের আঁধার, সকল প্রশ্নের জড়তা, সব অজানা
নিজেকে জানার আশাতে
সকল প্রশ্নের রূপকার, সবই শেষের ওপাশে

নিজ পৃথিবীর মলিনতা আশ্রয় নেয় যার মাঝে
সকল অচেনার ভরা দুপুর নুয়ে পরে যে তার সাঁজে
জীবন লেখার স্মারকে, শেষ অধ্যায়ের রচনাতে

রাতের আঁধার, সকল প্রশ্নের জড়তা, সব অজানা
নিজেকে জানার আশাতে
সকল প্রশ্নের রূপকার, সবই শেষের ওপাশে

শেষের ওপাশে সকল প্রশ্নের মিছিলে যত সংশয়
বিকিয়ে যাবে স্বর্গ নরকে

আমার চেতনার ওপাশে
হাতছানি দেয় আমায় স্বর্গ
জানিনা কি কারনে
চাইনা যেতে ওপাশে

Read in Banglish
Sokol ronge olik sporsho Sob dekhar ostim protifolon Sob akritir shesh rup Jana-ojanar oporinoto sur Jibon shikhar alote, Bikiye deya sottar shesh Rater adhar, sokol proshner jorota, sob ojana Nijeke janar ashate Sokol proshner rupkar, sob-i shesher opashe Nij prithibir molinota ashroy ney jar majhe Sokol ochenar bhora dupur nuye pore je tar saje Jibon lekhar smaroke, shesh odhyayer rochonate Rater adhar, sokol proshner jorota, sob ojana Nijeke janar ashate Sokol proshner rupkar, sob-i shesher opashe Shesher opashe sokol proshner michile joto songshoy Bikiye jabe sworgo noroke Amar chetonar opashe Hatchani dey amay sworgo Janina ki karane Chaina jete opashe

Related songs

More songs you may enjoy.

Melancholic

Odhora

অধরা

Vibe

"আমি সর্বস্বান্ত বড় ক্লান্ত আমার পথের তবুও নেই কোন শেষ, এ পথ ঘুরে ও পথে আমার অস্তিত্বের ছদ্মবেশ"

Melancholic

Ashar Prodip Jele

আশার প্রদীপ জ্বেলে

Vibe

"আলোর পৃথিবী দূরের অস্পষ্ট অজানা স্মৃতি আঁধার প্রকৃতিতে আমার অস্তিত্ব চিরমলিন।"

Melancholic

Obak Sob Shopno

অবাক সব স্বপ্ন

Vibe

"ঘুমিয়ে গেছি আবারো, হারালো আমার দিনগুলো সময়ের আঘাতে শূন্যতায় ভেসে গেছে"

Surreal

Shopnodev

স্বপ্নদেব

Vibe

"অজানা অদেখা আলোর ভুবন ছায়া পথ নীহারিকার নিপুণ বুনন এসবই দেখি অজানা আলোতে স্বপ্নের দেয়ালে বাঁধা ফেলে"

Melancholic

Ure Chole Jai

উড়ে চলে যায়

Vibe

"ছুটতে ছুটতে বহুদূরে চলে গেছি আমি অজানা এক নিরবতার সুরে দূরে দূরে পাখি উড়ে উড়ে আসে আর চলে যায়"

Rebellious

Amar Shongbidhan

আমার সংবিধান

Vibe

"ছিনিয়ে আমার এই ক্ষুদ্র অধিকার নষ্ট সমাজের এই অপপ্রচার জিঘাংসার আলেয়ায় চাওয়া-পাওয়ারা খুঁজে ফেরে আমার বিলুপ্ত হাহাকার।"

Discussion

Public comments for Shesher Opashe are available on the discussion page.

View discussion