Back to Library
Nostalgic

শীতের শহর Shiter Shohor

Subham Ghosh

Shiter Shohor lyrics by Subham Ghosh (2021). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Release

2021

গীতিকার
শুভম
কণ্ঠশিল্পী
শুভম
ধরণ
আধুনিক
Lyrics

শীতের শহর ডাকছে আমায়
শুধু তোমায় পড়ছে মনে,
একলা দুপুর, কাটছেনা আজ
তোমার কথা ভাসছে কানে।

ঠান্ডা হওয়ার সন্ধ্যে গুলো
ভাঙছে ভীষন অভিমানে, অভিমানে,
শীতের শহর ডাকছে আমায়
শুধু তোমায় পড়ছে মনে।।

চেনা গলি, চেনা মানুষ
অচেনা হাতের, আদর মাখে,
পাগল প্রেমিক, ভবঘুরে
আজও শুধুই কথা রাখে ..

সস্তা কানের, মাখছে ধুলো
প্রেমের কি দাম, এ মন জানে,
সস্তা কানের, মাখছে ধুলো
প্রেমের কি দাম, এ মন জানে,
ঠান্ডা হওয়ার সন্ধ্যে গুলো
ভাঙ্গছে ভীষন অভিমানে, অভিমানে,
শীতের শহর ডাকছে আমায়
শুধু তোমায় পড়ছে মনে।।

বিরতি একটু বিরতি
চাইছে আমার ভেজা ভেজা চোখ,
ইতিহাস সে তো ইতিহাস
তাকে আদরে ঢেকে দেওয়া হোক।

চেনা সে ঠোঁট, চেনা চুমুক
অচেনা কাপে যাচ্ছে মিশে,
দুপুর বেলার, ফিরতি ট্রামে
আজও দুচোখ হারায় দিশে ..

যাচ্ছি ভুলে তুমিও ছিলে
শুধুই তোমার বাঁচার গানে,
যাচ্ছি ভুলে তুমিও ছিলে
শুধুই তোমার বাঁচার গানে,
ঠান্ডা হওয়ার সন্ধ্যেগুলো
ভাঙ্গছে ভিষণ অভিমানে, অভিমানে
তোমার কথা ভাসছে কানে।।

Read in Banglish
Shiter shohor dakche amay Shudhu tomay porchhe mone, Ekla dupur, katchena aj Tomar kotha bhashche kane. Thanda haoyar sondhye gulo Bhangche bhishon obhimane, obhimane, Shiter shohor dakche amay Shudhu tomay porchhe mone.. Chena goli, chena manush Ochena hater, ador makhe, Pagol premik, bhaboghure Aajo shudhui kotha rakhe .. Shosta kaner, makhche dhulo Premer ki dam, e mon jane, Shosta kaner, makhche dhulo Premer ki dam, e mon jane, Thanda haoyar sondhye gulo Bhangche bhishon obhimane, obhimane, Shiter shohor dakche amay Shudhu tomay porchhe mone.. Biroti ektu biroti Chaiche amar bheja bheja chokh, Itihas she to itihas Take adore dheke deoa hok. Chena she thont, chena chumuk Ochena kape jacche mishe, Dupur belar, firti trame Aajo duchokh haray dishe .. Jacchi bhule tumio chile Shudhui tomar bachar gaane, Jacchi bhule tumio chile Shudhui tomar bachar gaane, Thanda haoyar sondhyegulo Bhangche bhishon obhimane, obhimane Tomar kotha bhashche kane..

Related songs

More songs you may enjoy.

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Philosophical

Sobai To Sukhi Hote Chay

সবাই তো সুখী হতে চায়

Manna Dey

"সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয়না জানিনা বলে যা লোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সয়না"

Philosophical

Royecho Lipto Ki Niye

রয়েছো লিপ্ত কী নিয়ে

Lipi

"উদাসীন এই শহরে এখন ভেবে মরি তুমি রয়েছো লিপ্ত কী নিয়ে? ক্ষুব্ধ ঈগল চঞ্চুর ঘায়ে নিমেষে আমার শান্তি নিয়েছে ছিনিয়ে।"

Melancholic

Aaj Ei Akash

আজ এই আকাশ

Adit

"আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে"

Discussion

Public comments for Shiter Shohor are available on the discussion page.

View discussion