শিয়রের দীপ যদি শেষে নিভে যায়
বরণের মালা যদি হতে চায় ম্লান।
তবু জেগে রবো শেষের প্রহরে।
তোমায় শোনাতে গান।
এই দেখা যদি শেষ দেখা হয়
কমলের মাঝে কাঁটা জেগে রয়
আর দেখা নাহি হয়,
সে তো জানি ওগো নিয়তির দান।
ফুলে ফুলে দেখো ছেয়ে গেছে বনতল
কি হলো সহসা এখনি তোমার
নয়নে কেন গো জল।
জানিনা কি ভাবো কি বোঝাতে চাও
যদি সব খেলা ভেঙে দিতে চাও।
কি বোঝাতে তুমি চাও
তবু তো কখনো জানাবো না অভিমান।
Discussion
Public comments for Shiyorer Dip Jodi Sheshe Nibhe Jay are available on the discussion page.
View discussion