শহরের বাবুগিরি সবার টেক্কা রাখব ভাই
বাবুর বাবু সেরা বাবু বাবুয়ানির জুড়ি নাই
ফুলের বাগান সামনে রবে
বৃষ্টিতে গোলাপ ছিটোবে
শ্বেতচামরে ঘর ঝাড়িবে
নাচবে খ্যামটা স্বর্ণবাই
খাওয়াইব গন্ডা গন্ডা
মনোহরা দেদোমন্ডা
খেয়ে খেয়ে যাবে প্রাণটা
বলবে বলিহারি যাই
দেবেন্দ্র বোতল যোগাবে
নিশিকান্ত তামাক দেবে
হাই তুললে মারবে তুড়ি
অম্নি এসে রামকানাই
আপিসে বসে আর কাঁহাতক
হুঁ হুঁ করে সুর ভাঁজা যায়!
Discussion
Public comments for Shohorer Babugiri Sobar Tekka Rakhabo Bhai are available on the discussion page.
View discussion