সীতা ওউর গীতা Sita Our Gita

সীতা একা বসেছিলেন অশোক কাননে
আমি গেলাম হনু সেজে তোমরা জাননে
আমার বুকে ছবি লেজে ভর্তি কেরোসিন
সীতা গেলেন মূর্ছা দেখে অগ্নিকাণ্ড সিন,

তারপর যা হয়েছিল তোমরা জাননে
জানলে পরেও দাঁত দেখিয়ে তোমরা মাননে
বলছি শোনো দেখতে পেলাম অশোক গাছের ফাঁকে
মুকুট পরা একখানা মাল আটকে মধুর চাকে
দেঁতো হাসি হাতে বাঁশি বলল আমায় ডেকে
ওরে হনু ঘন্টু মনু বড্ড গেছিস পেকে
বুকের মধ্যে ছবির কপি লঙ্কা জুড়ে চিতা
কোঁচড় থেকে বের করল খান পঁচিশেক গীতা
বলল যখন এতই পারিস লাফ আর ঝাঁপ আর নীচে
পঁচিশ কপি দিলাম শুধু পারলে দেতো বেচে

সেদিন থেকে কামড় ভুলে ঘুঙুর পরে নাচি
সন্ধ্যা থেকে অ্যাকাডেমি লিটিল গীতা বেচি
সেদিন আমার কদর লম্বু ল্যাজে ভর্তি কেরোসিন
আজকে কাঁধে ঝোলা বেচি লিটিল ম্যাগাজিন
আমরা হনু দাঁত দেখিয়ে নিজের বুকেই চিতা
কৃষ্ণ আছেন মাথায়, আছেন সীতা ওউড় গীতা

বাংলিশ/Banglish

Sita eka bosechhilen ashok kanone Ami gelam honu seje tomra janone Amar buke chhobi leje bhorti kerosene Sita gelen murchha dekhe ognikando scene, Tarpor ja hoyechhilo tomra janone Janle poreo dant dekhiye tomra manone Bolchhi shono dekhte pelam ashok gachher phake Mukut pora ekkhana maal atke modhur chake Dento hashi hate bashi bollol amay deke Ore honu ghontu monu boddo gechhis peke Buker modhye chhobir kopi lonka jure chita Konchor theke ber korol khan ponchishek gita Bollol jkhon etoi paris laph ar jhamp ar neeche Ponchis kopi dilam shudhu parle deto beche Sedin theke kamror bhule ghungur pore nachi Sondhya theke academy little gita bechi Sedin amar kodor lombu leje bhorti kerosene Ajke kadhe jhola bechi little magazine Amra honu dant dekhiye nijer bukei chita Krishno achhen mathay, achhen sita our gita

Discussion

Public comments for Sita Our Gita are available on the discussion page.

View discussion