শ্ৰীহরিনামের তরী পার করিবে গো ভবাসিন্ধু রে মন
মন রে তুই যাবি যদি নিতাইরা নায়।।
কায় বাক্য এক করিয়ে ধরা যাইয়ে গুরুর পায়।
দয়াল গুরু যদি কৃপা করে দক্ষিণ কৰ্ণে নাম শুনায়।।
শ্ৰবণ কীর্তন স্মরণ মনন নামে রুচি সর্বদায়
ছাপান্ন দণ্ড রাত্রে দিনেরে হরিনামের তরীর বিরাম নাই।।
শ্রদ্ধাপালে প্ৰেমব বাতাসে হরি নামের সারি গায়
শ্ৰী রাধারমণে ভনেরে ভবাসিন্ধু পারের সময় যায়।।
Discussion
Public comments for Shrihorinamer Tori Par Koribe Go Bhabashindhu Re Mon are available on the discussion page.
View discussion