শুভ্র ভোরে একাকী আমি
ঘাসের বুকে
শিশিরে ভালোবাসা দেখেছি
আমিতো পাথর
নিরব দ্বীপের মতো
হয়ে গেছি।।
বুক ভরা এ বিরহ আঁধারে
স্বপ্নগুলো কুয়াশায় ভরে যায়
ভালোবাসাহীন জীবনে
ছায়াহীন এই আমি
হারাতেই হারাতে
চিনতেও পারিনি তোমায়।
সুখে ঘেরা অতীতের বাঁকে বাঁকে
তোমাকে পাওয়ার সুখ কত ছিল
তোমায় কাছে নাপেয়ে শূন্য এই মন
তৃষ্ণায় যেন একাকার হয়ে গেল এই মন।
Discussion
Public comments for Shubhro Bhore Ekaki Ami are available on the discussion page.
View discussion