Back to Library
Philosophical

সুধীজন শোনো Shudhijon Shono

Moheener Ghoraguli

Shudhijon Shono lyrics by Moheener Ghoraguli (1978). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Lyrics

শুধু আজ নয় প্রতিদিন
সাত পাঁচ ভাবনা আর দুঃস্বপ্ন মেখে ঘুম ভাঙে আমার
তোমরা কেমন আছো?
তোমরা কি আমলকি গাছের ছায়ায় মোষের বিষন্ন ডাক শুনে
আনমনা হও আগেকার মতো?

শোনো সুধীজন, শোনো প্রিয়জন
শোনো সুধীজন, শোনো প্রিয়জন

শুধু আজ নয় প্রতিরাত
তোমাদের পরকাল ভেবে
তোমাদের কথা ভেবে ঘুমহীন রাত জাগি
নগরবাসীরা শোনো
তোমাদের অন্যায়ে আমাদের অবহেলা মিশে কোন নরক মাতায়
তা জানো কি?
শোনো সুধীজন, শোনো প্রিয়জন
শোনো সুধীজন, শোনো প্রিয়জন

শুধু শেষ নয় শুরুতেই
বড়শির আঁকশিতে বিঁধে, আকাশের দিকে পিঠ হাজার চড়ক ঘুরছে
নিচে শত হাততালি মেরে
উল্লাসে ফেটে গেছ কতোবার
ঝুলন্ত মানুষের ব্যথাছবি রাঙা চোখে চেয়ে
তা মানো কি?

শোনো সুধীজন, শোনো প্রিয়জন
শোনো সুধীজন, শোনো প্রিয়জন

Read in Banglish
Shudhu aaj noy protidin Saat paanch bhabna aar duh-swapno mekhe ghum bhange amar Tomra kemon acho? Tomra ki amloki gacher chhayay mosher bishonno daak shune Anmona hao agekar moto? Shono shudhijon, shono priyojon Shono shudhijon, shono priyojon Shudhu aaj noy protiraat Tomader porokaal bhebe Tomader kotha bhebe ghum-hin raat jagi Nogorbashira shono Tomader onnay-e amader obohela mishe kon norok matay Ta jano ki? Shono shudhijon, shono priyojon Shono shudhijon, shono priyojon Shudhu shesh noy shurutei Borshir ankshite bindhe, akasher dike pith hajar chorok ghurche Niche shoto hat-tali mere Ullash-e fete gecho kotobar Jhulonto manusher byatha-chhobi ranga chokhe cheye Ta mano ki? Shono shudhijon, shono priyojon Shono shudhijon, shono priyojon

Related songs

More songs you may enjoy.

Whimsical

Kichu Nei Puro Phaka

কিছু নেই পুরো ফাঁকা

Moheener Ghoraguli

"কিছু নেই পুরো ফাঁকা শুধু দুটো ডিম ছিল গোটা ফ্রিজে ওকেই যদি দুটো দিয়ে দিই কী খাব আমি নিজে"

Melancholic

Maroon Shondhyaalok

মেরুন সন্ধ্যালোক

Moheener Ghoraguli

"দিন চলে যায় সন্ধ্যা বেলায় বসে একা উদাস হাওয়ায় যতো ভাবি সুর বন পথ দূর সুবাসী বায়ে, মহুয়া মুকুল"

Philosophical

Prithibita Naki

পৃথিবীটা নাকি

Moheener Ghoraguli

"পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেব্‌লের হাতে ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী আ হা হা হা আ হা"

Philosophical

Dhadhar Thekeo Jotil Tumi

ধাঁধার থেকেও জটিল তুমি

Moheener Ghoraguli

"ধাঁধার থেকেও জটিল তুমি খিদের থেকেও স্পষ্ট কাজের মধ্যে অকাজ খালি মনের মধ্যে কষ্ট"

Pensive

Elo Ki E Asomoy

এলো কি এ অসময়

Moheener Ghoraguli

"এলো কি এ অসময় মনে শুধু জাগে ভয় ফিরে আর পাবো কি কখনো তুমি আছো তবু সংশয়"

Rebellious

Gaibo Shudhu Gaan

গাইবো শুধু গান

Moheener Ghoraguli

"চাইনা যা পাই চাইনা যা চাই পাইনা ভুল করেও তা চাইনা ভাঁড় ভেঙে রস খাইনা"

Discussion

Public comments for Shudhijon Shono are available on the discussion page.

View discussion