Back to Library
Melancholic

শুধুই আজ এখন Shudhui Aaj Ekhon

Mainak Bhattacharyya

Read Shudhui Aaj Ekhon in Bengali and Banglish transliteration, from Banglar Gaan Indies.

Updated

Lyrics

কুয়াশায় হাত পেতে
বেঁধে রাখি বাষ্পেতে,
আলগোছে লেখা কবিতাটা।
খাতা ভরা আঁকিবুঁকি
ভুলে যাই লেখা বাকি,
ফাঁকি পড়ে যায় পথ হাঁটা।

কফির পরত পড়ে মুছে যাওয়া অক্ষরে
সিগারেটে জ্বলছে জোনাকি,
সবুজ হলুদ লালে মিশে গেছে সিগন্যালে
তবু আছে পথ হাঁটা বাকি।

শুধুই আজ এখন শূন্যতারই আয়োজন
শুধুই আজ এখন শূন্যতারই আয়োজন,
কি তার কারণ জানি,
এক বুক অরণ্য প্রয়োজন
এক বুক অরণ্য প্রয়োজন।

নিভে যাওয়া মোমবাতি
ভিজে যাওয়া বর্ষাতি,
ভেজিয়ে রেখেছি জানলাটা।
মেঘে মেঘে ভিড় হলে
বুকের ওই অঞ্চলে,
বেড়া বাঁধা থাকে তারকাঁটা।

ঠোঁটে রাখা এক দুটো খুঁজে পথ খড়কুটো
ভাবি আজ পাড়ি দেবো দূরে,
সবুজ হলুদ লালে দেশলাই কাঁঠি জ্বালে
বাকি পথ থাকে শুধু পড়ে।

শুধুই আজ এখন শূন্যতারই আয়োজন
শুধুই আজ এখন শূন্যতারই আয়োজন,
কি তার কারণ জানি,
এক বুক অরণ্য প্রয়োজন
এক বুক অরণ্য প্রয়োজন।

Read in Banglish
Kuyashay haat pete Bedhe rakhi bashpete, Algochhe lekha kobitata. Khata bhora ankibuki Bhule jai lekha baki, Phaki pore jay poth hata. Cofir porot pore muche jawa okkhore Cigarette-e jolche jonaki, Sobuj holud lale mishe geche signale Tobu ache poth hata baki. Shudhui aaj ekhon shunnotari ayojon Shudhui aaj ekhon shunnotari ayojon, Ki tar karon jani, Ek buk oronyo proyojon Ek buk oronyo proyojon. Nibhe jawa mombati Bhije jawa borshati, Vejiye rekhechi janlata. Meghe meghe bhir hole Buker oi onchole, Bera bandha thake tarkata. Thonte rakha ek duto khunje poth khorkuto Bhabi aaj pari debo dure, Sobuj holud lale deshlay kathi jwale Baki poth thake shudhu pore. Shudhui aaj ekhon shunnotari ayojon Shudhui aaj ekhon shunnotari ayojon, Ki tar karon jani, Ek buk oronyo proyojon Ek buk oronyo proyojon.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Philosophical

Sobai To Sukhi Hote Chay

সবাই তো সুখী হতে চায়

Manna Dey

"সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয়না জানিনা বলে যা লোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সয়না"

Philosophical

Royecho Lipto Ki Niye

রয়েছো লিপ্ত কী নিয়ে

Lipi

"উদাসীন এই শহরে এখন ভেবে মরি তুমি রয়েছো লিপ্ত কী নিয়ে? ক্ষুব্ধ ঈগল চঞ্চুর ঘায়ে নিমেষে আমার শান্তি নিয়েছে ছিনিয়ে।"

Melancholic

Aaj Ei Akash

আজ এই আকাশ

Adit

"আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে"

Discussion

Public comments for Shudhui Aaj Ekhon are available on the discussion page.

View discussion