শুকনো পাতার নুপুর বাজে Shukno Patar Nupur Baje

শুকনো পাতার নুপুর বাজে
দখিন বায়ে!
কে এলে গো কে এলে গো চপল পায়ে॥

ছায়া-ঢাকা আমের ডালে চপল আঁখি
উঠল ডাকি বনের পাখি উঠল ডাকি
নতুন চাঁদের জ্যোৎস্না মাখি
সোনার শাখায় দোল দুলায়ে॥

সুনীল তোমার ডাগর চোখের দৃষ্টি পিয়ে
সাগর দোলে আকাশ ওঠে ঝিলমিলিয়ে।
পিয়াল বনে উঠল বাজি তোমার বেণু,
ছড়ায় পথে কৃষ্ণচূড়া পরাগ-রেণু
ময়ূর-পাখা বুলিয়ে চোখে কে গো দিল ঘুম ভাঙায়ে।

বাংলিশ/Banglish

Shukno patar nupur baje Dokhin baye! Ke ele go ke ele go chopol paye. Chhaya-dhaka amer dale chopol ankhi Uthol daki boner pakhi uthol daki Notun chander jyotsna makhi Sonar shakhay dol dulaye. Sunil tomar dagor chokher drishti piye Sagor dole akash othe jhilmiliye. Piyal bone uthol baji tomar benu, Chhoray pothe krishnochura porag-renu Moyur-pakha buliye chokhe ke go dilo ghum bhangaye.

Discussion

Public comments for Shukno Patar Nupur Baje are available on the discussion page.

View discussion