বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল
আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল।।
আজো হায় রিক্ত শাখায় উত্তরী বায় ঝুরছে নিশি-দিন
আসেনি দখনে হাওয়া গজল গাওয়া মোমাছি বিভোল।।
কবে সে ফুল কুমারী ঘোমটা চিরি’, আসবে বাহিরে (রে)
শিশিরের স্পর্শ-সুখে ভাঙবে রে ঘুম রাঙবে রে কপোল।
ফাগুনের মুকুল-জাগা দু’কূল ভাঙা আসবে ফুলেল বান
কুঁড়িদের ওষ্ঠ পুটে লুটবে হাসি ফুটবে গালে টোল।।
কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কূল পেলিনে আর
ফুলে তোর বুক ভ’রেছিস আজকে জলে ভররে আঁখির কোল।।
Discussion
Public comments for Bagichay Bulbuli Tui are available on the discussion page.
View discussion