শ্যামকালিয়া আইনে দেখা, বন্ধু বিনে প্ৰাণ যায় না রাখা।
শুধু মুখের কথায় প্ৰেম করিলাম নয়নে না হল দেখা।।
সখী গো গিয়াছিলাম জল আনিতে
বন্ধের দেখা পাব বলে একদিন মাত্র হয়েছিল দেখা।
ঘাটে কেউ ছিল না কেউ ছিল না সে ছিল আর আমি একা।।
সখী গো, বন্ধু যেদিন ছিল ব্ৰজে আমি সাজি কত সাজে।
(এখন) কুঞ্জে বসে থাকি একা।।
ভাইবে রাধারমণ বলে উড়িয়া যাইতাম বিধি যদি দিত পাখা।।
Discussion
Public comments for Shyamkalia Aine Dekha are available on the discussion page.
View discussion