প্রায় ফুরিয়ে আসা রাত
বাড়িয়ে দিলে হাত,
পাগল পাগল অবস্থা আমার।
ডাকলে আমায় যেই
ওমনি সাড়া নেই,
ভীষণ ভয়ে ঠোঁট নড়ে না আর।
প্রায় ফুরিয়ে আসা রাত
তুমি বাড়িয়ে দিলে হাত,
কেমন পাগল পাগল অবস্থা আমার।
তুমি ডাকলে আমায় যেই
আর ওমনি সাড়া নেই,
ভীষণ ভয়ে ঠোঁট নড়ে না আর।
হয়তো কোনোদিন আমি
বলবো তোমায় সত্যি,
শুকনো জীবনে তুমি
ম্যাজিক এক রত্তি।
হয়তো কোনোদিন আমি
বলবো তোমায় সত্যি,
এই টুকরো জীবনে তুমি
ম্যাজিক এক রত্তি।
তবু বলতে গেলেই অতলে হারায় ..
আমি মনের কথা বলবো কী উপায়
কেন তোমায় দেখেই সব গুলিয়ে যায়?
আমি মনের কথা বলবো কী উপায়
কেন তোমায় দেখেই সব গুলিয়ে যায় ?
নরম মনে চোট
আলগা ছুঁলে ঠোঁট
ঘুমের মাঝেও চমকে উঠি প্রায়।
আদুরে ডাকনাম
আমি তোমায় পাঠালাম,
ডাকতে গিয়েও দাঁড়িয়ে আছি ঠাঁয়।
নরম মনে চোট
তুমি আলগা ছুঁলে ঠোঁট
ঘুমের মাঝেও চমকে উঠি প্রায়।
আদুরে ডাকনাম
আমি তোমায় পাঠালাম,
ডাকতে গিয়েও দাঁড়িয়ে আছি ঠাঁয়।
হুম হুম হুম হয়তো কোনোদিন আমি
বলবো তোমায় সত্যি,
শুকনো জীবনে তুমি
ম্যাজিক এক রত্তি।
হয়তো কোনোদিন আমি
বলব তোমায় সত্যি,
এই টুকরো জীবনে তুমি
ম্যাজিক এক রত্তি।
তবু বলতে গেলেই অতলে হারায় ..
আমি মনের কথা বলবো কী উপায়
কেন তোমায় দেখেই সব গুলিয়ে যায়?
আমি মনের কথা বলবো তোমায়
কেন তোমায় দেখেই মন গুলিয়ে যায়?
তোমার মনের উপায় কোথায়?
কেন আমার মনের ..
সব গুলিয়ে যায়।
Discussion
Public comments for Sob Guliye Jay are available on the discussion page.
View discussion