তুমি কি আমাকে চেনো না
কোনো খবর রাখো না,
কিভাবে আমাকে ছুঁয়ে যাও
আমায় কাছে ডাকো না।
সবার আড়ালে
বৃষ্টি হয়ে ঝরে পড়েছো যেই,
আলো নেভালে
হাতটা সরিয়ে দেখো আমি নেই।
হয়তো সবাই জেনে গেছে,
সবাই জেনে গেছে,
তোমায় ভালোবেসেছি।
কে তোমায় শোনাতে চেয়েছিলো
সেই বিকেল যাচ্ছে ভেসে,
তার পিছু নিয়েছে কোন পাগল
এক নতুন ছদ্মবেশে।
আমি ফিরবো যেভাবেই
কিন্তু হারিয়েছি চাবি,
এখন কোথায় যাবো বলে দাও?
হ্যাঁ সবাই জেনে গেছে,
সবাই জেনে গেছে,
তোমায় ভালোবেসেছি।
সারাদিন কেটে যায়
কিভাবে, শুধু তোমার খেয়ালে,
আমি কি পেয়েছি
একটা কোনা, তোমার মনের দেয়ালে।
সবার আড়ালে
বৃষ্টি হয়ে ঝরে পড়েছো যেই,
আলো নেভালে
হাতটা সরিয়ে দেখো আমি নেই।
হয়তো সবাই জেনে গেছে,
সবাই জেনে গেছে,
তোমায় ভালোবেসেছি।
Discussion
Public comments for Sobai Jene Gechhe are available on the discussion page.
View discussion